এমপিওভুক্ত শিক্ষকরাও পে স্কেলের আওতায় আসছেন

এক অ্যাপেই সব চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসছেন। সরকারি চাকরিজীবীদের ন্যায় ১ জুলাই থেকেই তারা নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত। এর ফলে তাদের নবম পে-স্কেলের বাইরে রাখার সুযোগ নেই। সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১ জুলাই থেকে তারাও পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। তবে ভাতা সুবিধা সরকারি চাকরিজীবীদের ন্যায় হবে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এমপিওভুক্ত জনবল নবম পে-স্কেলের আওতায় আসবেন। সরকারি চাকরিজীবীদের যখন থেকে পে-স্কেল কার্যকর হবে, তখন থেকে শিক্ষকরাও এটি পাবেন।’

সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়।

এরপর আলোচনা শেষে নতুন পে-স্কেলে গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে ২০তম গ্রেডে বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

বিনামুল্যে প্রস্তুতি!

ফ্রি পরীক্ষা

কারেন্ট অ্যাফেয়ারস

জব সার্কুলার

লেকচার শিট

প্রিয় শিক্ষালয় থেকে এক্সক্লুসিভ স্টাডি ম্যাটেরিয়াল সরাসরি পাবেন আপনার মেইলে!

এক্সক্লুসিভ কন্টেন্ট

Priyo Shikkhaloy App

সর্বশেষ প্রকাশিত

এরকম আরও ব্লগ

Priyo Shikkhaloy App