৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাইল এনটিআরসিএ, পদ যত

এক অ্যাপেই সব চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে ৬৯ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

রবিবার (৬ জুলাই) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহের শেষ দিকে ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমতি দিলে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

অধিদপ্তর ভিত্তিক শূন্য পদের সং্খ্যা কত এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, অধিদপ্তর ভিত্তিক শূন্য পদের তথ্য এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে প্রথমে ৭৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া গিয়েছিল। সেটি অধিকতর যাচাই-বাছাই শেষে ৭৫ হাজার ৭৬৯টি পদের সঠিকতা পাওয়া যায়। এর মধ্যে ৬ হাজার পদ ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য সংরক্ষণ করা হয়েছে।

বিনামুল্যে প্রস্তুতি!

ফ্রি পরীক্ষা

কারেন্ট অ্যাফেয়ারস

জব সার্কুলার

লেকচার শিট

You have already subscribed to this mailing list!

প্রিয় শিক্ষালয় থেকে এক্সক্লুসিভ স্টাডি ম্যাটেরিয়াল সরাসরি পাবেন আপনার মেইলে!

এক্সক্লুসিভ কন্টেন্ট

Priyo Shikkhaloy App

সর্বশেষ প্রকাশিত

এরকম আরও ব্লগ

Priyo Shikkhaloy App