এক অ্যাপেই সব চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি

কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরুর তারিখ নির্ধারণ হয়নি। তবে খসড়া কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সে অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ভর্তির সব কাজ শেষ হবে। ১২ নভেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ভর্তির খসড়া কর্মপরিকল্পনা তৈরি হয়েছে। এটা মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন হলে এই কর্মপরিকল্পনাই চূড়ান্ত হবে। আগামীকাল বৃহস্পতিবারের ভেতর আমরা এটার অনুমোদন পেতে চেষ্টা করবো। না হলেও বোরবারের মধ্যে। বলা যেতে পারে, সোমবারের মধ্যে চূড়ান্ত অনুমোদন পেতে পারি। আমাদের ভর্তি নীতিমালাসহ এই অনুমোদন চূড়ান্ত হলে পরবর্তী কার্যক্রম এগোবে। নীতিমালাও একই দিনে প্রকাশ করা হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সব কাজ শেষ হবে। ১২ নভেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে আমাদের। যদি আমাদের কর্ম পরিকল্পনা মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে এভাবে আগানো হবে।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী পাস করেছেন। চলতি বছর ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছেন ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

চলতি বছর ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী ৩ হাজার ৮৮৩টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বিনামুল্যে প্রস্তুতি!

ফ্রি পরীক্ষা

কারেন্ট অ্যাফেয়ারস

জব সার্কুলার

লেকচার শিট

প্রিয় শিক্ষালয় থেকে এক্সক্লুসিভ স্টাডি ম্যাটেরিয়াল সরাসরি পাবেন আপনার মেইলে!

এক্সক্লুসিভ কন্টেন্ট

Priyo Shikkhaloy App

সর্বশেষ প্রকাশিত

এরকম আরও ব্লগ

Priyo Shikkhaloy App